Skip to main content

Posts

Showing posts from May, 2020

একটি রাস্তার গল্প

আজকে আমি আপনাদেরকে একটি রাস্তা সম্পর্কে বলবো। নিশ্চয় ভাবছেন,‘রাস্তা নিয়া আবার পোস্ট দেয়নি কেউ?’ ব্যাপারটা হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা রাস্তা। রাস্তার এই মাথা থেকে ঐ মাথা পর্যন্ত যাওয়াটাই একটা এক্সপেরিয়েন্স যা জীবনে একবার হলেও নেয়া উচিত। রাস্তাটা সীতাকুন্ড আর হাজারিখীলকে সংযুক্ত করেছে,এটি বারৈয়ারঢালা আর হাজারিখীল দুই বনাঞ্চলের মধ্যে পরেছে। সীতাকুন্ডের দিকে এর প্রথম কিছু অংশ পাকা হলেও বাকি পুরোটাই কাচা পায়ে হাটাপথ। মূলত পাহাড়িরা বাশ ও অন্যান্য সামগ্রী একপাশ থেকে অন্যপাশে আনা-নেয়ার জন্য এই রাস্তা ব্যবহার করে।এর পুরোটাই পাকা করে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে দিয়ে গাড়ি চলাচলের উপযোগী রাস্তা করার কথা ছিলো কিন্তু আলহামদুলিল্লাহ, সম্প্রতি হাইকোর্ট এই রাস্তা তৈরী বন্ধ করার জন্য রায় দিয়েছে। যাই হোক,এই রাস্তা সম্পর্কে বলার উদ্দেশ্য হচ্ছে,এটি চেনা থাকলে আপনি নিশ্চিন্তে দুইদিন একরাতের একটি ট্যুর দিয়ে ফেলতে পারবেন। অনেকেই দেখছি সীতাকুন্ডের হোটেলের বেহাল অবস্থা আর আকাশচুম্বী দাম নিয়ে বিভিন্ন পোস্টে লিখছেন। আপনি যদি এইরাস্তা ধরে সীতাকুন্ড থেকে হাজারিখীল চলে যান তাহলে খুবই কম খরচে রাতে ক্যাম্পিং করে থা...